মালদা

ইংরেজবাজার থানা ঘেরাও করে গভীর রাত পর্যন্ত চলল বিজেপির বিক্ষোভ কর্মসূচী

বিজেপি নেতা ও কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জেলা বিজেপি। বিজেপির নেতৃত্বের অভিযোগ নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন প্রান্তে হরিশ্চন্দ্রপুর, বামনগোলা, গাজোল, হবিবপুর এলাকায় বিজেপি নেতা-কর্মীদের পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। এই মামলার জেরে শুক্রবার গভীর রাতে মালদা ইংলিশবাজারের নরহাট্টা এলাকায় সুনীল চৌধুরী ও সীতারাম চৌধুরী নামে দুই বিজেপি কর্মীকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে। এরই প্রতিবাদে এদিন সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ রাত ১২ টা পর্যন্ত চলে। এদিনের আন্দোলনে বিজেপি মহিলা কর্মীরাও সামিল হয়ে গভীর রাত পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যান। তাদের দাবী, অন্যায়ভাবে জেলা পুলিশ প্রশাসন মিথ্যা মামলায় বিজেপি নেতা এবং কর্মীদের গ্রেফতার করেছে অবিলম্বে তাদের ছাড়তে হবে এবং তাদের ওপর যে মামলা সে মামলাকে প্রত্যাহার করতে হবে। 

এবিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী জানান, যতক্ষণ না তাদের কর্মী নেতাদের মিথ্যা মামলা থেকে সরিয়ে তাদের ছাড়া হবে ততক্ষণ ধরে তারা এই আন্দোলন চালাবেন। তাদের দাবী না মানা হলে প্রয়োজনে তারা ধর্নায় নামবেন বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/jSQgdwj71go